CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ঈদুল আজহার ছুটি ঘোষণা, অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান যত দিন বন্ধ

#
news image

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। তিনি জানান, কক্সবাজারে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে দেশে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

সংবাদপত্র শিল্পেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) জানিয়েছে, ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। ফলে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোতে ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ জুন পর্যন্ত। পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছেন।

মাদরাসাগুলোতে আরও দীর্ঘ ছুটি নির্ধারণ করা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের সব মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ বিরতি পাচ্ছেন।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  1:19 PM

news image
সংগৃহীত