CKEditor 5 Sample
ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঢাকা কলেজের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কৃত সেরা ১০ শিক্ষার্থী

#
news image

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সমসাময়িক বিশ্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্রবান্ধব কার্যক্রমকে আরও গতিশীল করতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা। সাম্প্রতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ভিত্তিক এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার (১৮ মে) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে  সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার  হিসেবে বই, ছাতা, ডায়েরি, ও কলম প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার  প্রধান উপদেষ্টা সারিয়ার সুলতানা। তিনি বলেন, “অসচ্ছল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা বিস্তারে বসুন্ধরা শুভসংঘ প্রশংসনীয় অবদান রেখে চলেছে। নিয়মিত কুইজ বা সাধারণ জ্ঞান  প্রতিযোগিতার আয়োজন হলে শিক্ষার্থীরা নানা অজানা বিষয়ে জানার সুযোগ পাবে এবং তাদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে। ”

আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সহ-সভাপতি মুত্তাকিম ইসলাম মুসা, রাসেল, ইব্রাহিম ও তুষার,এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন, মারুফ কাজী, শ্রাবণ, রোমান ও ফজলে রাব্বিসহ সংগঠনের অন্যান্য সদস্য। 

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. মিলন হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন মিরাজ মিয়া এবং তৃতীয় স্থান লাভ করেন মো. সিয়াম হোসেন। এছাড়াও রিপন, মামুন, লিওন, তুষার, রিফাত, মুসা ও আকিব পুরস্কার গ্রহণ করেন।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক বলেন, “বসুন্ধরা শুভসংঘ শুরু থেকেই শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছে। ক্যাম্পাসের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি ইতোমধ্যে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।”

সভাপতি মাহমুদুল হাসান শোভন বলেন, “ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে বসুন্ধরা শুভসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিক কাজের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  1:08 PM

news image
সংগৃহীত