CKEditor 5 Sample
ঢাকা ২০ মে, ২০২৬
শিরোনামঃ
নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী কারিনার পর এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি ঈদুল আজহার ছুটি ঘোষণা, অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান যত দিন বন্ধ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তরে প্রস্তুত ইরান: সৌদি গণমাধ্যম বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন ‘এই সরকার দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়’ দুই উইকেট নিয়ে মধ্যাহ্নভোজে, বাংলাদেশের আরও চায় ৮ উইকেট মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

#
news image

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।  

এ সময় হামে শিশু মৃত্যু নিয়ে তিনি বলেন, হামে মৃত্যু আমাদের শিখিয়ে দিয়েছে, আজকে নিজেদের  দায়িত্বহীনতার কারণে পরবর্তীতে রাষ্ট্রকে কী পরিমাণ খেসারত দিতে হয়।

ঢাকায় পরিবেশ মন্ত্রণালয় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস সার্ভিস চালু করবে বলে এ সময় জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত ঢাকার ২৫টি পয়েন্টে এআই ট্রাফিক ব্যবস্থা চালু হয়েছে।

দেশে খাল খনন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ১৮০ দিনের মধ্যে ১২শ' কিলোমিটার খাল খনন কর্মসূচি শেষ করবে সরকার। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। 

আসন্ন বাজেটে ৩ লাখ ৫৯৪ কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে বলে এ সময় জানান তিনি। 

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা চলছে। এটাকে একটা রেগুলেশনের মধ্যে আনতে সরকার একটা কমিশন করবে। এর জন্য জুনের মধ্যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হবে। জুলাই মাসের মধ্যে কমিশনের জন্য একটি খসড়া প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  1:03 PM

news image
সংগৃহীত