CKEditor 5 Sample
ঢাকা ২০ মে, ২০২৬
শিরোনামঃ
নতুন ডিজাইনের ৫ টাকার নোট চালু করছে বাংলাদেশ ব্যাংক ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী কারিনার পর এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা এ বছর হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুযাইফি ঈদুল আজহার ছুটি ঘোষণা, অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান যত দিন বন্ধ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তরে প্রস্তুত ইরান: সৌদি গণমাধ্যম বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন ‘এই সরকার দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়’ দুই উইকেট নিয়ে মধ্যাহ্নভোজে, বাংলাদেশের আরও চায় ৮ উইকেট মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার

কোলম্যানকে ‘না’ বলল বাফুফে, হামজাদের কোচ তাহলে হচ্ছেন কে?

#
news image

কে হচ্ছেন জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কোচের নাম ঘোষণার কথা বলে বারবার কালক্ষেপণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তবে এবার জানা গেল নতুন তথ্য। ক্রিস কোলম্যান নন, হামজাদের নতুন কোচ হচ্ছেন অন্য কেউ।

সোমবার বাফুফে সভাপতি বলেন, ‘১৫ মের মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এজেন্টের ফির বিষয়টি আসে। বাফুফে এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তিতে রাজি নয়। ফলে সেটা সেখানেই থেমে যায় এবং আমরা নতুন করে আরেকজনের সঙ্গে আলোচনা করছি। সেটা আজ-কালের মধ্যে আপনারা জানতে পারবেন।’

বাফুফে সভাপতি ১৫ মে পারিবারিক কাজে থাইল্যান্ড যান। কোচের নাম ঘোষণা না করে থাইল্যান্ড যাওয়ায় নানা মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছিল। এতে তিনি ব্যথিত হয়ে বলেন, ‘পরিবারের প্রাধান্য অবশ্যই আমার কাছে আগে। আপনারা যে কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারেন সেটা অবশ্যই সাধুবাদযোগ্য। এসব ক্ষেত্রে পরিবারকে টেনে আনবেন না, এই অনুরোধ থাকল।’

ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফে আগ্রহী ছিল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ইতিবাচক ছিলেন। এজেন্ট ফি ইস্যুতে বাফুফে-কোলম্যান চুক্তি হয়নি।

৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প। ওইদিন থেকেই কোচ আনার পরিকল্পনা তাবিথের। তার কথা, ‘আপনাদের এটা নিশ্চয়তা দিতে পারি নতুন বিদেশি কোচের অধীনে বাংলাদেশ সান মারিনোতে খেলবে এবং সেই কোচ ২৪ মে থেকেই থাকবে।’

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  1:00 PM

news image
ইন্টারনেট