CKEditor 5 Sample
ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব : ডিজি

#
news image

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে র‌্যাব।

সোমবার (১৮ মে) রাজধানী ঢাকায় র‌্যাব সদরদপ্তরে আয়োজিত বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন সামরিক-অসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে র‌্যাব ডিজি বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সব কার্যক্রমে র‌্যাবকে আরও পেশাদার ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জনের পাশাপাশি ক্লুলেস মার্ডার, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই, মানবপাচার ও অপহরণের মতো গুরুতর অপরাধ দমনে অভিযান পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে গত এক বছরের অভিযানিক সাফল্য ও মানবিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভিন্ন মাত্রা যোগ করতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে ২০০৪ সালের ২৬ মার্চ বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি (তৎকালীন বিডিআর), কোস্ট গার্ড ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠিত হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নিউজ ডেস্ক

১৯ মে, ২০২৬,  11:20 AM

news image
সংগৃহীত