CKEditor 5 Sample
ঢাকা ১০ জুন, ২০২৬

শিবচরে চোরাই গাড়িসহ কথিত সাংবাদিক আটক

#
news image

মাদারীপুরের শিবচরে চোরাই গাড়ির ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক মিয়া(৪৫) নামে এক কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার বেইলী ব্রিজ বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় একটি চোরাই পিকআপ ৩ টি পিকআপ উদ্ধার করা হয়।

জানা গেছে, ফারুক মিয়া নামের ওই ব্যক্তি অনেকদিন ধরেই জেলার শিবচরের মাদরেরচর ইউনিয়নের বেইলীব্রিজ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। স্থানীয়দের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে গত ৮ মে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরির ঘটনায় মামলা হলে তা উদ্ধারে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ফারুকের অবস্থান নিশ্চিত হলে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের এর নেতৃত্বে রোববার বিকেলে শিবচর থানা পুলিশের টিম তাকে আটক করে।

এসময় নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কোন পরিচয়পত্র দেখাতে পারেননি ওই কথিত সাংবাদিক। তার বাসায় পাওয়া চুরিকৃত পিকআপগুলো নিজের দাবী করলেও কোন কাগজপত্র দেখাতে পারেননি। অভিযানকালে পুলিশ তার বাসা থেকে রাজৈর থেকে চুরিকৃত পিকআপসহ আরো ২ টি পিকআপ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এগুলোও চোরাই গাড়ি।

সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদের বলেন,'আটক ব্যক্তি স্থানীয়দের কাছে সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন। তবে তিনি প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে। এছাড়া গাড়ি চুরি, গরু চুরি সহ অন্যান্য অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে। জব্দ করা গাড়িগুলোর মালিকানা যাচাই এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি খুলনার তেরখাদা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

১৮ মে, ২০২৬,  1:41 PM

news image
সংগৃহীত