CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

হামে শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

#
news image

দেশে সাম্প্রতিক হামের মহামারিতে সাড়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের নীতিগত ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছে 'ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট'। 

আজ শনিবার (১৬ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগটি করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চম ধাপের স্বাস্থ্য কর্মসূচি বাতিল এবং টিকার জন্য অর্থ বরাদ্দ ছাড় না করায় দেশে ভ্যাকসিনের তীব্র ঘাটতি দেখা দেয়। একই সাথে শিশুদের ভিটামিন- এ খাওয়ানো বন্ধ থাকায় মৃত্যুর ঝুঁকি আরও বেড়েছে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি কেবল স্বাস্থ্য সমস্যা নয়, বরং একটি গুরুতর রাষ্ট্রীয় গাফিলতি। এই পরিস্থিতি থেকে উত্তরণে আসন্ন ২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের ১৫ শতাংশ এবং জিডিপির ৫ শতাংশ রাখার জোর দাবি জানান চিকিৎসকেরা। 

একই সঙ্গে প্রান্তিক শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও দেশের সব সরকারি হাসপাতালে অবিলম্বে 'হাম কর্নার' চালুর আহ্বান জানানো হয়।

নিউজ ডেস্ক

১৬ মে, ২০২৬,  12:53 PM

news image
সংগৃহীত