নিউজ ডেস্ক
০৭ মে, ২০২৬, 1:54 PM
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজায় অংশ নিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির জানাজা হয়। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজার পর বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তারা বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পাঠাবে বৃষ্টির কফিন।
মরদেহ পাঠানোর সময় মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে বৃষ্টির মরদেহ।
বৃষ্টির সঙ্গে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার দেশে আসার পর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
২৭ বছর বয়সী এই দুই বাংলাদেশি তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পিএইচডি শেষ করে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা।
১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।