CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

আজ মাঠে গড়াচ্ছে ক্রিকেট লিগ

#
news image

হাজারো অনিশ্চয়তা ও শঙ্কা শেষে আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। ১২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া লিগে ম্যাচ ডে'তে ছয়টি ভেন্যুতে মাঠে গড়াবে ছয়টি করে ম্যাচ।

পুরো আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৬টি। লিগের পর্দা নামবে আগামী ১১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। সুপার লিগ ও রেলিগেশন লিগ ছাড়াই অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ ফরম্যাটে। যদিও বিষয়টি আগেই জানিয়েছে বিসিবি।

প্রথম রাউন্ডের খেলায় আজ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মাঠে নামবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্ট সিটি কমপ্লেক্সে (বিএসসিসি)। গেল আসরের রানার্সআপ মোহামেডান বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের প্রথম ম্যাচে নামবে সিটি ক্লাবের বিপক্ষে।

অন্যদিকে ইউল্যাবের মাঠে লড়াইয়ে নামবে গাজী গ্রুপ ক্রিকেটাস ও ব্রাদার্স ইউনিয়ন। ক্রিকেটার্স অ্যাকাডেমিতে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স। গুলশান ক্রিকেট ক্লাব ও বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে পিকেএসপির দুই নম্বর মাঠে এবং অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক খেলবে বিকেএসপির চার নম্বর মাঠে।

এর আগে সবশেষ ২০২৪-২৫ মৌসুমে শিরোপা জিতেছিল আবাহনী। সেবার লিগে খেলেছিলেন সাকিব আল হাসানও। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই প্রথম বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এই টুর্নামেন্ট।

আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

নিউজ ডেস্ক

০৪ মে, ২০২৬,  12:47 PM

news image
সংগৃহীত