CKEditor 5 Sample
ঢাকা ০৭ জুন, ২০২৬

৯ দিন পর অপহরণকৃত স্কুল ছাত্রী উদ্ধার, মূল আসামি গ্রেফতার

#
news image

উত্তরায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির নাম লামীন ইসলাম (১৯)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া (উলুখোলা) এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম জেরিন জামান তুবা (১৪) উত্তরার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে স্কুলের পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এর একটি সড়কে পৌঁছালে লামীন ইসলামসহ ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কামরুজ্জামান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ ২৩ এপ্রিল ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর তদন্তভার দেওয়া হয় এসআই ফরিদুজ্জামানের ওপর। পরবর্তীতে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় এবং এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের সহায়তায় উত্তরা পূর্ব থানার একটি দল অভিযান চালায়।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের পুবাইল থানাধীন পদহারা বাইদ সাকিনস্থ কফু মার্কেট এলাকা থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  11:47 AM

news image
সংগৃহীত