নিউজ ডেস্ক
০২ মে, ২০২৬, 11:43 AM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমকে মনোনীত করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ মে) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়। এ সময় সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের থানা ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে দলীয় সূত্রের বরাতে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন যদি ডাকসুর বর্তমান মেয়াদের মধ্যে অনুষ্ঠিত হয়, তাহলে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে নাও রাখা হতে পারে। তবে নির্বাচন যদি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পর হয়, সেক্ষেত্রে তিনিই দলের মেয়রপ্রার্থী হিসেবে থাকবেন—এভাবেই অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া জানা গেছে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ইতোমধ্যে ঢাকার ভোটার হয়েছেন। যদিও তিনি এখনো আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেননি, তবে দলীয় কর্মকাণ্ড ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।