CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

হিমালয় অভিযানে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের বাবর

#
news image

বাংলাদেশের পর্বতারোহণ অভিযানে যুক্ত হলো এক অনন্য মাইলফলক। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন বাবর আলী। শনিবার (০২ মে) ভোরে হিমালয়ের এই দুর্গম চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ান তিনি। এর মধ্য দিয়ে বিশ্বের আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের বিরল কীর্তি গড়লেন এই তরুণ।

বেসক্যাম্প সূত্র জানায়, বাংলাদেশ সময় আজ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী মাকালুর (৮,৪৮৫ মিটার) চূড়ায় পা রাখেন। তাঁর এই অভিযানে সহযোগী হিসেবে ছিলেন নেপালি শেরপা আং কামি। দীর্ঘ সাড়ে আট ঘণ্টার এক রোমহর্ষক ও ক্লান্তিহীন আরোহণ শেষে তাঁরা এই সাফল্য পান।

বাবর আলীর এবারের অভিযানের শিরোনাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’। গত ৭ এপ্রিল নেপালে পৌঁছানোর পর থেকেই তিনি এই চ্যালেঞ্জিং অভিযানের প্রস্তুতি শুরু করেন। মাকালু পর্বতটি এর পিরামিড সদৃশ কাঠামো এবং প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার জন্য পর্বতারোহীদের কাছে অত্যন্ত কঠিন হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে একে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বলা হয়।

পর্বতারোহণের ইতিহাসে বাবর আলীর এই যাত্রা শুরু থেকেই ছিল বর্ণিল। ২০২২ সালে আমা দাবালাম জয়ের মধ্য দিয়ে তিনি নিজের সক্ষমতার প্রমাণ দেন। এরপর ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করে চমক সৃষ্টি করেন। ২০২৫ সালে অন্নপূর্ণা-১ জয়ের পর সেপ্টেম্বরে অক্সিজেন ছাড়াই মানাসলু শৃঙ্গ জয় করে বাংলাদেশের ঝাণ্ডা উঁচিয়ে ধরেন তিনি।

তবে চূড়ায় আরোহণই অভিযানের শেষ নয়; এখন চলছে নিরাপদে নিচে নামার চ্যালেঞ্জ। অভিযান আয়োজক সংস্থা ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ জানিয়েছে, বাবর আলী বর্তমানে চূড়া থেকে বেসক্যাম্পের পথে রয়েছেন। তাঁর এই সফল প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের পর্বতারোহণ সংশ্লিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা।

উল্লেখ্য, এবারের এই ঐতিহাসিক অভিযানের নেপথ্যে সহযোগী হিসেবে ছিল স্যাম বন্ড, মাই হেলথ ও চন্দ্রবিন্দু প্রকাশনী।

নিউজ ডেস্ক

০২ মে, ২০২৬,  11:13 AM

news image
সংগৃহীত