CKEditor 5 Sample
ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ফুটবলার হতে চেয়েছিলেন নোরা ফাতেহি নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ও প্রেম নিয়ে মুখ খুললেন নেহা অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ফুটবলার হামজা চৌধুরী

#
news image

চলমান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে স্থান পেয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এই পরীক্ষায় ব্যাকরণ অংশের একটি শব্দগঠন (সাফিক্স–প্রিফিক্স) প্রশ্নে তাকে নিয়ে অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি করেছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এই বছরের এসএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি প্রথম পত্রের পর মঙ্গলবার ছিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। কুমিল্লা বোর্ডের প্রশ্নপত্রে হামজা চৌধুরীর জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয় দলে তার অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক অঙ্গনে তার সাফল্য এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে শূন্যস্থান পূরণের প্রশ্নটি সাজানো হয়। মূলত শিক্ষার্থীদের শব্দভাণ্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তাদের সমসাময়িক বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই প্রশ্নের উদ্দেশ্য।

বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার গত বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন। তার অন্তর্ভুক্তির পর থেকেই দেশের ফুটবলে এক নতুন উন্মাদনা তৈরি হয়েছে, যার প্রতিফলন এবার লক্ষ্য করা গেল শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রেও।

পরীক্ষার্থীরা জানিয়েছেন, পাঠ্যবইয়ের প্রথাগত উদাহরণের বাইরে পরিচিত একজন আন্তর্জাতিক অ্যাথলেটের নাম প্রশ্নে দেখে তারা বেশ আনন্দিত বোধ করেছেন।

শিক্ষাবিদদের মতে, এ ধরনের বাস্তবধর্মী ও সমসাময়িক বিষয় প্রশ্নপত্রে যুক্ত করলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং বাস্তব জগতের সঙ্গে সংযোগ আরও সুদৃঢ় হয়।

নিউজ ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  1:14 PM

news image
সংগৃহীত