নিউজ ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৬, 1:16 PM
বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তবে বৃষ্টিতে ঢাকার বাতাসে মিলেছে স্বস্তি। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।
এ সময়ে ২৬০ স্কোর নিয়ে ভারতের দিল্লি দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। তবে ৬৬ স্কোর নিয়ে ঢাকা ছিল ৩৪ নম্বরে, যা মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া, ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু, ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের উহান শহর।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।