CKEditor 5 Sample
ঢাকা ০৭ জুন, ২০২৬

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

#
news image

সরকার একযোগে খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরসহ মোট ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা ও কর্তৃপক্ষেও নতুন চেয়ারম্যান ও মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তর-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর-এর মহাপরিচালক হয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমান। একইভাবে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন এম এম আরিফ পাশা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম।

জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন এবং ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরেও নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে।

তিনটি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষেও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হয়েছেন মো. আব্দুল হাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান।

নিউজ ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  12:27 PM

news image
সংগৃহীত