নিউজ ডেস্ক
২৭ এপ্রিল, ২০২৬, 12:24 PM
উত্তর-মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ চাদের পূর্বাঞ্চলে এক ভয়াবহ জাতিগত সংঘর্ষে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার দেশটির ওয়াদি ফিরা প্রদেশের গুয়েরেদা উপপ্রশাসনিক অঞ্চলে একটি পানির কূপের মালিকানা নিয়ে বিবাদের জেরে এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। রোববার চাদের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এই মর্মন্তুদ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার ভয়াবহতা বিবেচনায় রবিবার চাদের বেশ কয়েকজন মন্ত্রী, স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণ বিষয়ক উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাত রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
মূলত পূর্ব চাদের স্থায়ী কৃষক এবং যাযাবর আরব পশুপালকদের মধ্যে চারণভূমি ও কৃষি জমি নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই বিরোধ চলছে। তবে প্রতিবেশী দেশ সুদানে চলমান যুদ্ধের কারণে পালিয়ে আসা বিপুল সংখ্যক শরণার্থীর চাপে এই অঞ্চলে সম্পদের সংকট ও উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এনজিও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে শুধুমাত্র কৃষি ও চারণভূমি কেন্দ্রিক সংঘাতে দেশটিতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দুই হাজার।
লিবিয়া, সুদান, ক্যামেরুন ও নাইজেরিয়ার মতো প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ঘেরা চাদের রাজধানী এন'জামেনা থেকে দূরবর্তী এই অঞ্চলে পানির মতো মৌলিক সম্পদের অভাবই বারবার সাধারণ মানুষকে প্রাণঘাতী সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে বর্তমানে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সূত্র- আরব নিউজ