CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

পরীক্ষা কেন্দ্রে ফ্যান খুলে আহত পরীক্ষার্থী

#
news image

নোয়াখালীর বেগমগঞ্জে মাধ্যমিক পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালীন হঠাৎ কক্ষের সিলিং ফ্যানটি খুলে তার মাথার ওপর পড়ে। এতে সে আহত হয় এবং কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়িয়ে তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে চিকিৎসা দিয়ে পুনরায় পরীক্ষায় বসানো হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে, পরীক্ষা কেন্দ্রের জরাজীর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  5:00 PM

news image
সংগৃহীত