CKEditor 5 Sample
ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে গুলির ঘটনায় 'স্তম্ভিত' নেতানিয়াহু: টাইমস অব ইসরায়েল শো-অফ কি ছোটলোকির প্রমাণ দেয়? নতুন অ্যালবামের প্রচারণায় 'কুইন অফ পপ' জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেধাস্বত্ব বিদেশে নিবন্ধন হওয়া প্রশাসনিক দুর্বলতা: শিক্ষামন্ত্রী ছুরি দেখিয়ে অভিনেত্রীর অটোগ্রাফ নিয়েছিলেন ডাকাত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে ড্যাফোডিল

#
news image

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ও সরকারি-বেসরকারি মিলিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটি ৩৫১ থেকে ৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০০ স্কোরের মধ্যে ৩৮ দশমিক ২২ নম্বর পেয়েছে। পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে। এ সূচকগুলো হলো শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতের সঙ্গে প্রতিষ্ঠানের সংযোগ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

এ অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক মান উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানো ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরির প্রচেষ্টা আরো জোরদার করেছে। বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার সুযোগ তৈরির বিষয়টিও এতে প্রতিফলিত হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে শিক্ষার মান, গবেষণা কার্যক্রম, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ধারাবাহিকভাবে এ র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির মানসম্মত শিক্ষা, গবেষণায় অবদান, আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় উৎকর্ষতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রযাত্রাকে আরো এগিয়ে নেবে। ভবিষ্যতেও বৈশ্বিক উচ্চশিক্ষায় প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করতে ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম চালিয়ে যাবে।

নিউজ ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৬,  10:37 AM

news image
সংগৃহীত