CKEditor 5 Sample
ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬

বিশ্বকাপের আগেই জার্মান শিবিরে বড় দুঃসংবাদ

#
news image

বিশ্বকাপ শুরুর বাকি আরও মাস দুয়েক, ঠিক এই সময়েই বড় এক ধাক্কা খেল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ইনজুরির কারণে আসন্ন ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড সার্জ গানাব্রি। ফলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে আর দেখা যাবে না ৩০ বছর বয়সী এই তারকাকে।

ডান উরুর অ্যাডাক্টর পেশির চোটে পড়ার বিষয়টি গানাব্রি নিজেই নিশ্চিত করেছেন। গত রোববার বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের গুরুত্বপূর্ণ ম্যাচেও তিনি মাঠে নামতে পারেননি। যদিও সেই জয়ে গত ১৪ মৌসুমের মধ্যে ১৩তম লিগ শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন। তবে শিরোপার আনন্দ ম্লান হয়ে গেছে গানাব্রির দীর্ঘমেয়াদি ইনজুরির খবরে। ক্লাব কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

এই চোটের ফলে শুধু বিশ্বকাপই নয়, ক্লাবের হয়ে চলতি মৌসুমের বাকি অংশ থেকেও ছিটকে গেছেন গানাব্রি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে দুই লেগ এবং ডিএফবি পোকাল সেমিফাইনালে বায়ের লেভারকুসেনের বিপক্ষে ম্যাচেও তাকে পাচ্ছে না বায়ার্ন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় গানাব্রি নিজের হতাশা প্রকাশ করে লেখেন, “মানসিকভাবে গত কয়েকটা দিন খুব কঠিন কেটেছে। জার্মানির হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নটা এবার আর পূরণ হচ্ছে না। তবে দেশবাসীর মতো আমিও ঘরে বসে দলের জন্য গলা ফাটাব।”

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন গানাব্রি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০টি গোল ও ১১টি অ্যাসিস্ট করে তিনি ছিলেন দলের প্রাণভ্রমরা। জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে ২৬ গোল করা এই ফরোয়ার্ড ২০২২ কাতার বিশ্বকাপেও সবকটি ম্যাচ খেলেছিলেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ৬ ম্যাচে ৩ গোল করে জার্মানিকে মূল পর্বে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে জার্মানি। এমন গুরুত্বপূর্ণ মিশনের আগে গানাব্রির অনুপস্থিতি কোচ ও সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  1:27 PM

news image
ইন্টারনেট