CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

লোডশেডিং পরিস্থিতি নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন আসিফ মাহমুদ

#
news image

সারা দেশে তীব্র গরমের মাঝে লোডশেডিং পরিস্থিতির অবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বিদ্যুৎ বিভ্রাট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি ফুটিয়ে তোলেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ প্রশ্ন করেন, ‘মাঝে মাঝে বিদ্যুৎ যায়? নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?।’ তার এই সংক্ষিপ্ত পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই এই পোস্টের নিচে কমেন্ট করে দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের চিত্র তুলে ধরছেন।

অনেকে বলছেন, গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর এলাকা সবখানেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এপ্রিলের এই তীব্র গরমে বিদ্যুতের এমন আসা-যাওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যা পিকে (রাত ৯টা) আদানি থেকে বিদ্যুৎ এসেছে এক হাজার ৪৪৯ মেগাওয়াট। বুধবার ডে পিকে (দুপুর ১২টা) বিদ্যুৎ এসেছে ৭৫১ মেগাওয়াট। মঙ্গলবার সন্ধ্যা পিকে লোডশেডিং ছিল এক হাজার ৮৪০ মেগাওয়াট। বুধবার ডে পিকে লোডশেডিং হয় দুই হাজার ২৭১ মেগাওয়াট।

নিউজ ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬,  12:49 PM

news image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া