CKEditor 5 Sample
ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬

রাশিয়ার জ্বালানি আমদানিতে মার্কিন ছাড়ের খবর ভিত্তিহীন: মন্ত্রণালয়

#
news image

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে রাশিয়ার জ্বালানি আমদানিতে ছাড় বা ১০ লাখ টন ডিজেল কেনার যে তথ্য প্রকাশিত হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা তথ্য প্রদান করেননি। ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত এই ছাড় বা জ্বালানি ক্রয়ের কোনো পরিকল্পনা সম্পর্কে বিভাগের কাছে কোনো সরকারি তথ্য বা সিদ্ধান্ত নেই।

মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের সংবেদনশীল ও অননুমোদিত সংবাদ প্রচার জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এর আগে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাশিয়ার তেল আমদানিতে সাময়িক ছাড় দিয়েছে। মন্ত্রণালয় সেই দাবি নাকচ করে দিয়ে সকলকে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

নিউজ ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬,  12:44 PM