নিউজ ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, 2:42 PM
লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি নারী দিপালী বেগমের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানায়, যেখানে বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের হামলা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মৃত্যু নিয়েও গভীর শোক প্রকাশ করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নেওয়া হবে।