CKEditor 5 Sample
ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬

নতুন মেয়াদে কনস্যুলার কোরের কমিটি ঘোষণা 

#
news image

বাংলাদেশের কনস্যুলার কোর (সিসিবি) তাদের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে। রোববার রাজধানীর গুলশান ক্লাবের এই সভা অনুষ্ঠিত হয়।

কনস্যুলার কোর ইন বাংলাদেশ (সিসিবি) বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল এবং সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রেশাদুর রহমান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে রাজধানীর কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গোলিয়া কনসুলেটের অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার এই সময়ে তিনি কনস্যুলার কোরের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন— ভানুয়াতু প্রজাতন্ত্রের অনারারি কনসাল ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ; নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন অনারারি কনসুলেটের প্রতিনিধিদের সমন্বয়ে হয়েছে। নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস-প্রেসিডেন্ট: সাইপ্রাস প্রজাতন্ত্রের অনারারি কনসাল শাহাব সাত্তার এবং পর্তুগালের অনারারি কনসাল সাখাওয়াত হোসেন।

সেক্রেটারি: ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল মাননীয় কাজী শাহ মুজাক্কার আহমদুল হক ইশমাম। ট্রেজারার: ঢাকায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাননীয় মাসুদ জামিল খান।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ভানুয়াতু প্রজাতন্ত্রের অনারারি কনসাল ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ; গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান; লাও পিডিআর-এর অনারারি কনসাল জেনারেল আরিক মোর্শেদ; উরুগুয়ে ওরিয়েন্টাল প্রজাতন্ত্রের অনারারি কনসাল মোস্তফা কামরুস সোবহান এবং ইসোয়াতিনি রাজত্বের অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।

এই নতুন নেতৃত্ব সিসিবি-র জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা বাংলাদেশ এবং সদস্য দেশগুলোর মধ্যে কনস্যুলার সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে কাজ করে যাবে।

নিউজ ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৬,  4:57 PM

news image
সংগৃহীত