CKEditor 5 Sample
ঢাকা ০২ এপ্রিল, ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

#
news image

জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা কামনা করা হয়। জবাবে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার কথা জানান।

বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় বর্তমানে বাংলাদেশ জ্বালানি খাতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এই প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন।

এ সময় মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার কথা উল্লেখ করে বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজ ডেস্ক

০১ এপ্রিল, ২০২৬,  11:59 AM

news image
যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের জ্বালানি সচিব ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান