CKEditor 5 Sample
ঢাকা ৩০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ডিজেল সংকটের চোরাবালি ও নড়বড়ে নৌপথ: জাতীয় অর্থনীতির জন্য এক অশনিসংকেত অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই বিসিবিতে বুলবুল বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে জামায়াতের গভীর উদ্বেগ নবীন ফ্যাশনকাণ্ডে ক্ষমা চাইলেন হাতিরঝিল থানার ওসি ভিন্ন ধর্মে বিয়ে, মাত্র ১৯ বছরেই ‘ডিভোর্সি’ তকমা পান সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখায় মার্কিন ভিসা বঞ্চিত ওয়ারফেজের কমল শুকনো কাশির যন্ত্রণায় ভুগছেন? মুক্তি পাওয়ার উপায় ট্রাম্পবিরোধী বিক্ষোভেযুক্তরাষ্ট্রে  লাখ লাখ মানুষের সমাগম ‘খাবারের অভাবেই’ মারা যান সুনামগঞ্জের ১২ যুবক বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের গ্রামে শোকের ছায়া

#
news image

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫ জনই গাইবান্ধার সাদুল্লাপুর গ্রামের। তাদের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। একসঙ্গে পাঁচজনের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে একটি মিনি ট্রাকে করে নিহতদের মরদেহ নিজপাড়া গ্রামে আনা হয়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তারা হলেন-নার্গিস (৩৫), তার ছেলে নীরব (১১) এবং নার্গিসের আত্মীয় দোলা (৩৫)। এছাড়া একই এলাকার সুলতান (৩০) ও রিপা (২০) নামের আরও দুজন এই দুর্ঘটনায় প্রাণ হারান।

সরেজমিনে দেখা যায়, পুরো গ্রাম যেন শোকে স্তব্ধ। প্রিয়জন হারানোর বেদনায় বারবার মূর্ছা যান  স্বজনরা। একই দিনে পাঁচজনের লাশ গ্রামে পৌঁছানোয় নেমে এসেছে নীরবতা ও শোকের ছায়া।

বাদ জোহর জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ট্রেনে কাটা পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  12:13 PM

news image
সংগৃহীত