CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়

#
news image

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল প্রত্যাশামতো জয় পেলেও ম্যাচের শেষদিকে এসে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে। তুলনামূলক দুর্বল মৌরিতানিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ১৭ মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। 

এরপর ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ নিকো পাজ।

প্রথমার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারায় আর্জেন্টিনা। বিরতির পর মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। দর্শকদের করতালির মাঝে কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দিলেও গোলের দেখা পাননি তিনি।

ম্যাচের শেষদিকে উল্টো চাপ বাড়াতে থাকে মৌরিতানিয়া। একাধিক আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকতে হয় আর্জেন্টাইন রক্ষণভাগকে। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল পায় তারা। জটলার মধ্যে সুযোগ পেয়ে শট নিয়ে গোল করেন জর্ডান লেফোর্ট।

শেষ পর্যন্ত আর কোনো অঘটন না ঘটায় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। তবে পুরো ম্যাচে দখল ও সুযোগে এগিয়ে থেকেও প্রতিপক্ষের কাছ থেকে এমন চ্যালেঞ্জ পাওয়ায় কিছুটা সতর্কবার্তাই পেল লিওনেল স্কালোনি-এর দল। সামনে বড় আসরের আগে এই ম্যাচ তাদের জন্য বাস্তবতার একটা ইঙ্গিত হয়ে রইল।

নিউজ ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:39 AM

news image
ইন্টারনেট