CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা

#
news image

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) সকালে আবহাওয়ার এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, আজ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। বাতাসের গতিবেগ সম্পর্কে জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কোনো কোনো এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে এই গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। হঠাৎ বৃষ্টির সম্ভাবনায় নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  11:28 AM

news image
ফাইল ছবি