CKEditor 5 Sample
ঢাকা ১৫ মার্চ, ২০২৬

সংসদের নতুন সাউন্ড সিস্টেম ও হেডফোন ঘিরে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

#
news image

জাতীয় সংসদের নতুন সাউন্ড সিস্টেম ও হেডফোন ঘিরে লুটপাটের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের জন্য দেওয়া হেডফোন ব্যবস্থাটি অপ্রয়োজনীয় এবং এর মাধ্যমে বাজেটের অর্থ অপচয় করা হয়েছে।’

আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শাহজাহান চৌধুরী হেডফোন দেখিয়ে বলেন, ‘এখন এত বড় বোঝা।

এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছে।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘অতীতের সংসদ অধিবেশনগুলোতে এ ধরনের ভারী হেডফোন ছাড়াই কার্যক্রম পরিচালিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা তো আরো দুইবার সংসদে এসেছি, আপনিও এসেছেন। কিন্তু এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে।’

নিউজ ডেস্ক

১৫ মার্চ, ২০২৬,  4:30 PM

news image
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী