CKEditor 5 Sample
ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাঙামাটিতে পর্যটন সেবার মানোন্নয়নে ট্যুর গাইড ভেস্ট প্রদান

#
news image

পর্যটকদের জন্য নিরাপদ ও উন্নতমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটিতে প্রশিক্ষিত ট্যুর গাইডদের মাঝে ভেস্ট (Tour Guide Vest) বিতরণ করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই ভেস্ট প্রদান করেন পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক আহ্বায়ক মো. হাবীব আজম।

রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রশিক্ষিত ট্যুর গাইডদের কার্যক্রম আরও সুসংগঠিত ও পরিচিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এতে হিল ট্রেকার্স রাঙামাটির ট্যুর গাইডরা আনুষ্ঠানিকভাবে ভেস্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সালসহ পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার, হাউসবোট ও ট্যুরিস্ট বোটের মালিকরা।

হিল ট্রেকার্স রাঙামাটির পক্ষে সংগঠনের পরিচালক মোকাদ্দেম সাইফ ভেস্ট গ্রহণ করেন। এ সময় পর্যটন বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর আল আমিন সাজিদ এবং হিল ট্রেকার্স রাঙামাটির ট্যুর গাইড মো. রওনক রহমান, আবু সাঈদ মোহাম্মদ সায়িম, শোয়েব বিন আলম মাহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষিত ট্যুর গাইডদের দৃশ্যমান পরিচয় নিশ্চিত করার মাধ্যমে পর্যটকদের সেবা গ্রহণ আরও সহজ হবে এবং রাঙামাটির পর্যটন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

নিউজ ডেস্ক

১৩ মার্চ, ২০২৬,  2:44 PM

news image
সংগৃহীত