মোস্তাফিজার বাবলু,রংপুর অফিস
২৪ জানুয়ারি, ২০২৬, 11:58 AM
আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।
শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তাঁর বাড়ির উঠোনে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
সেই সাথে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে আমিরে জামায়াত বলেন, আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানাই। আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্তনা দিয়ে আমিরে জামায়াত বলেন, যুবকদের কথা দিচ্ছি আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।
এই সমাজের চাবি এবং নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে তোমাদেরকে শক্তি ও সাহস যোগাব। তোমাদেরকে সমর্থন ও ভালোবাসা দিয়ে যাব। নির্বাচনে কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে যুবকদের প্রস্তুত হবার আহ্বান জানিয়ে বলেন, তোমরা তৈরি হও আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক, তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দেবে। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে। এজন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা তা করতে পারবে। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে তার কাজ কেবল শুরু হয়েছে এখনো শেষ হয়নি।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমূখ।