CKEditor 5 Sample
ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আ.লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি, এই ঘোষিত তারিখ পরবর্তী সময়ে যাতে না পিছায়; যাতে ইলেকশনটা যথা সময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। যথা সময়ে যাতে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি।

সুষ্ঠু ভোট আয়োজনে ইসির প্রতি আস্থা রয়েছে কিনা প্রশ্নে নাসীরুদ্দীন বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে। এখানে ফ্যাসিবাদের অনেক দোসর আছে। নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশনই। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি, আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায়, তাহলে ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব। তারা (ইসি) বলছে, তারা সক্ষমতা বাড়াচ্ছে। প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন।

১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে কোনও আশঙ্কা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার নির্বাচন কমিশনের কাছে বলেছি, যাতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন করা যায়। নির্বাচন কমিশন যেন কোনও ছোট ভুল না করে, যাতে ডেট পিছিয়ে না যায়। আমরা আজ অনুরোধ জানিয়েছি, মনোনয়ন আবেদনের যে ডেটগুলো আছে সেগুলো রিথিংকিং করা যায় কিনা।

অন্য দলের প্রতীকে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, আমরা অন্য কেনও প্রতীকে ভোট করবো না। ইলেকটোরাল এলায়েন্স করছি। তবে আমরা শাপলা কলি প্রতীকে নির্বাচন করবো। অন্য দলের প্রতি আহ্বান করবো, নিজস্ব স্বকীয়তা বিকিয়ে দেবেন না। আজ হয়তো সুযোগ নেই, ভবিষ্যতে সুযোগ আসবে।

নির্বাচন নিয়ে আপনাদের কোনও সন্দেহ বা উদ্বেগ আছে কিনা জানতে চাইলে নাসির বলেন, উদ্বেগ আছে। একজন প্রার্থী অলরেডি হত্যার শিকার হয়েছেন। আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরাও তাদের বলেছি, আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালাগুলো রয়েছে, সেগুলো মেনে চলবেন। সঙ্গে নির্বাচন কমিশনকেও বলেছি, সব দলের প্রার্থীর ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ সময় এনসিপি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  4:41 PM