CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

গম্ভীরকে কোচ মানতে নারাজ কপিল দেব

#
news image

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বর্তমান ক্রীড়াক্ষেত্রে ‘কোচ’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকাল যাদের কোচ বলা হচ্ছে, আসলে তাদের ম্যানেজার বলা বেশি সঠিক।

কিংবদন্তি এই ভারতীয় ব্যাটারের মতে, টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর একজন কোচ নন, তিনি দলের ম্যানেজার।

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে গৌতম গম্ভীরের পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ রয়েছেন। একই ধরনের কাঠামো ভারতীয় ফুটবল দলেও দেখা যায়। এই প্রসঙ্গে কপিল দেব বলেন, এখন কোচ শব্দটি খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু প্রকৃত অর্থে কোচ হলেন সেই ব্যক্তি, যিনি কাউকে কিছু শেখান।

নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে কপিল বলেন, স্কুল বা কলেজ পর্যায়ে কোচের প্রয়োজন হয়, কারণ সেখানে শেখানোর বিষয় থাকে। কিন্তু জাতীয় দলে গৌতম গম্ভীর কাউকে স্পিন বোলিং বা উইকেটকিপিং শেখাবেন না। তার মূল দায়িত্ব দলকে পরিচালনা করা। একজন ম্যানেজারের কাজ হল খেলোয়াড়দের স্বচ্ছন্দ রাখা, যাতে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে।

গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন এবং তরুণ খেলোয়াড়দের উপর অতিরিক্ত ভরসার কারণে ভারতের টেস্ট দল প্রত্যাশিত ফল পাচ্ছে না বলে সমালোচনা বাড়ছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে কপিল দেব মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সাধারণ দর্শকরা যেভাবে ক্রিকেট দেখেন, তিনিও সেভাবেই দেখেন। বিসিসিআই তাকে ডাকে না বা তিনি এর জন্য পারিশ্রমিকও পান না, তাই মাঠের ভিতরের বিষয়গুলো কাছ থেকে দেখা তার পক্ষে সম্ভব নয়।- সূত্র- হিন্দুস্তান টাইমস

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫,  4:23 PM