CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

শেষটাও ভালো হলো না সানজিদাদের

#
news image

সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গোল হজম করা বাংলাদেশের নাসরিন একাডেমি লিগ পর্বের শেষ ম্যাচেও জয়বঞ্চিত থাকল। বুধবার (১৭ ডিসেম্বর) ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ দিকে গোল করে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে সানজিদা আক্তারের দল।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানের লিগ চ্যাম্পিয়ন ট্রান্সপোর্ট ইউনাইটেড বিরতির আগেই লিড নেয়। ম্যাচের ৩৯ মিনিটে গোল করে এগিয়ে যায় তারা।

জয়ের স্বপ্ন দেখা ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৮৭ মিনিটে সমতায় ফেরায় নাসরিন একাডেমি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়।

প্রথমবারের মতো সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে পাঁচ দলের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে নাসরিন একাডেমি। টুর্নামেন্টে দুই ম্যাচ ড্র ও তিন ম্যাচে হারের রেকর্ড নিয়ে দেশে ফিরতে হচ্ছে সানজিদা আক্তার, প্রীতি ও তাদের সতীর্থদের।

এর আগে দলের অধিনায়ক সানজিদা আক্তার বলেন, “আমাদের প্রস্তুতি সেভাবে নেওয়া হয়নি। ফলে এই ক্লাব কাপে ভালো ফল আসেনি। দল গঠনটাও প্রত্যাশিত মানের হয়নি।”

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৫,  5:49 PM