CKEditor 5 Sample
ঢাকা ০৮ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

জার্মান সেনাবাহিনীর বিপুলসংখ্যক গোলাবারুদ চুরি

#
news image

জার্মান সেনাবাহিনীর বিপুলসংখ্যক গোলাবারুদের একটি চালান খোয়া যাওয়ার তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা না হলেও, মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, প্রায় ২০ হাজার রাউন্ড অ্যামুনিশনের হদিশ পাওয়া যাচ্ছে না।
ওই পরিবহনের দায়িত্বে ছিল সেনাবাহিনীর ঠিকাদারি করা একটি বেসামরিক প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, ২৫ নভেম্বর রাতে পূর্বাঞ্চলীয় বার্গ শহরে লরির চালক একটি অরক্ষিত স্থানে গাড়িটি পার্ক করলে সেখান থেকেই চুরি করা হয়। তবে পরদিন নিকটবর্তী ক্লজেভিটজ ব্যারাকে চালান পৌঁছানোর আগে ঘটনাটি টের পাওয়া যায়নি।
ডের শ্পিগেলসহ জার্মান সংবাদমাধ্যমগুলোর দাবি, চুরি হওয়া চালানে ছিল পিস্তলের ১০ হাজার রাউন্ড তাজা গুলি, অ্যাসল্ট রাইফেলের ৯ হাজার ৯০০ রাউন্ড ব্ল্যাঙ্কসহ স্মোক গ্রেনেড।
এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেফতার করা হয়েছে কিনা কর্তৃপক্ষ সেটা নিশ্চিত করেনি। শেষ খবর অনুযায়ী, সেনাবাহিনী ও পুলিশের যৌথ তদন্ত চলছে।
চালানটি কার হাতে যেতে পারে, তা নিয়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এ ধরনের গোলাবারুদ ভুল হাতে পৌঁছানো চলবে না।
জার্মান পাবলিক ব্রডকাস্টার এমডিআর জানায়, তদন্তের কেন্দ্রে রয়েছে চালকের নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা না করার কারণ অনুসন্ধান। এ ধরনের পরিস্থিতিতে চালকদের জন্য বিশেষ হটলাইন রয়েছে এবং প্রয়োজন হলে সেনা প্রহরাও চাইতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, চালক লরিটি অরক্ষিত স্থানে রেখে কাছের একটি হোটেলে রাত্রিযাপন করেন।
কিছুদিন আগে, সাক্সোনি-আনহাল্ট এলাকায় এমন আরও কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে। আগস্টে বের্নবুর্গ শহরে স্থানীয় পুলিশ ৯০ রাউন্ড গোলাবারুদ চুরির কথা জানায়। কয়েক সপ্তাহ আগে আইস্লেবেন শহরেও ১৮০ রাউন্ড গুলি হারানোর ঘটনা ঘটে। তবে এসব ঘটনার মধ্যে কোনও যোগসূত্র এখনও নিশ্চিত করা যায়নি।-সূত্র: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক    

০৩ ডিসেম্বর, ২০২৫,  4:57 PM