CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

দেশে কারও কোনও নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

#
news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। তবে স্ট্যাটাস অনুযায়ী যার বিশেষ নিরাপত্তা প্রয়োজন, তাকে তেমন বিশেষ নিরাপত্তা দেওয়া যেতেই পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। যাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা প্রস্তুত আছি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এসএসএফ নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি বিষয় নয়। সার্বিক নিরাপত্তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় পালন করে থাকলেও এসএসএফ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রাসঙ্গিক সংস্থার এক্তিয়ারভুক্ত।

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। পুরো প্রতিবেদন বিশ্লেষণ শেষে বিস্তারিত জানানো হবে।

কোর কমিটির এ সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  3:44 PM