CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ

#
news image

আবারও হ্যাটট্রিকের আলো ছড়ালেন আমিরুল ইসলাম। তার কাঁধে সওয়ার হয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিল বাংলাদেশ। জুনিয়র হকি বিশ্বকাপ পয়েন্টের খাতাও খুলল তারা।ভারতের তামিলনাড়ুতে রোববার দক্ষিণ কোরিয়াকে ৩-৩ গোলে রুখে দেয় বাংলাদেশ। দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে পুল ‘এফ’-এ তৃতীয় স্থানে আছে দল।
এদিনও বাজে শুরু হয় বাংলাদেশের। প্রথম কোয়ার্টারে দুটি এবং দ্বিতীয় কোয়ার্টারে এক গোল হজম করে কোনঠাসা হয়ে পড়ে দল। এরপরই আমিরুলের ঝলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে হ্যাটট্রিক করা এই তরুণ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমবার জালের দেখা পান ৩৬তম মিনিটে, পেনাল্টি কর্নার (পিসি) থেকে। চতুর্থ কোয়ার্টারের শুরুতে পিসি থেকেই লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান আমিরুল। এই কোয়ার্টারের শেষ দিকে আবারও পিসি থেকে সমতার স্বস্তি এনে দেন দলকে। পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্সের।

স্পোর্টস ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৫,  6:43 PM