CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

এনসিপিসহ সমমনা দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে জামায়াত

#
news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার (মিউচ্যুয়াল) ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এনসিপি একটি দলের কাছে ২০টি আসন চেয়েছে, জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি। আমরা জোট করবো না। তবে মিউচ্যুয়ালি প্রার্থী দেবো। অর্থাৎ এক দল প্রার্থী দিলে কোনও আসনে অন্য দল দেবো না।’

ইসলামী দলগুলোর বাইরে এনসিপির সঙ্গে আপনাদের কী আলোচনা হয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। আমাদের এখানে দলের সংখ্যা আরও বাড়তে পারে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই করার জন্য স্মারকলিপি দেবো। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেবো। বর্তমানে আমরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। নির্বাচনে নিয়ে তফসিলের পর সিদ্ধান্ত হবে।’

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  6:07 PM