CKEditor 5 Sample
ঢাকা ০৮ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন : এনডিবি

#
news image

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন। আর এ কারণেই চাল-চুলোহীন নাবালক, এমএলএ কোম্পানী ও বেশবদলানো কিছু ফ্যাসিস্ট-এর রাজনৈতিক প্লাটফর্মকে কিংস পার্টি হিসেবে নিবন্ধন নিয়ে গত ১৩ বছর রাজপথে থাকা নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনকে বিশ^াস করে। আর তার সর্বশেষ প্রমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে সকল শর্ত পূরণ করা স্বত্বেও নিবন্ধন না দেয়া। প্রথম এই নির্বাচন কমিশন বায়াসড, দ্বিতীয় বায়াসড এবং তৃতীয়ত বায়াসড। নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন না দিয়ে তারা ভেবেছে ছাত্র-যুব-জনতার পক্ষের কথা বলা বন্ধ করে রাখবে, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ সালে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিলো। সর্বশেষ ২০২৫ সালে সকল শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করলেও খোড়া অযুহাতে অতিতের ফ্যাসিস্ট সরকারের বায়াসড নাসির নির্বাচন কমিশন নিবন্ধন থেকে বঞ্চিত করেছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  5:49 PM