CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

বিএনপির জন্ম ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: নাসীরুদ্দীন পাটওয়ারী

#
news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে। এবার ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে। তবে বিএনপি একটি বড় দল। তাই আমরা বলবো, ‘না’ ভোটের মধ্য দিয়ে নিজেদের কবর রচনা করবেন না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি এবং জামায়াতকে বলবো, কুতর্ক বাদ দিয়ে নির্বাচনি পরিবেশ তৈরিতে এগিয়ে আসুন।’

অস্পষ্টতার মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে, না পরে হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এটা থেকে বেরিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, উচ্চকক্ষের পিআর, নিম্নকক্ষে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে জামায়াত। কিন্তু গণভোট প্রশ্ন জামায়াত এক সময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। জনগণ মনে করে দুই দল মিলে আসলে কুতর্ক করছে।’

ঐকমত্য কমিশনের সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনতে হবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এরপরই এনসিপি এতে সই করবে। আমরা মনে করি, বল এখন ড. ইউনূসের কোর্টে। তিনি যেহেতু আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বলা হয়ে থাকে বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেলতে এলে পিছলে যায়। কারণ বাংলাদেশের মাঠ পিছলা। কিন্তু এই পিছলা যায়গায় আরও বেশি তেলমর্দন করেন আমাদের আইন উপদেষ্টা। তিনি রাজনীতিবিদদের শুধু পিছলা খাওয়াতে চান।’  

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে না পারলে দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, এর দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে।’

নির্বাচনে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্নে কোনও ছাড় নয় মন্তব্য করে তিনি আরও বলেন, ‘অনেকেই বলেছিলেন, আওয়ামী লীগের ৫ লাখ নেতাকর্মীর প্রাণ যাবে। আমরা কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেইনি। কিন্তু তারা দিতে এলে কঠোরভাবে প্রতিহত করবো।’ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  4:05 PM