CKEditor 5 Sample
ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঢাকায় সিআইএস ও এ-প্যাড-এর আন্তর্জাতিক সিম্পোজিয়াম

#
news image

পরিবর্তনশীল বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থিতিস্থাপকতা গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) যৌথভাবে আজ (২১ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করে।

সিম্পোজিয়ামটির মূল আলোচ্য বিষয় ছিল—"এশিয়া প্যাসিফিক অঞ্চলে উচ্চ তাপমাত্রা, সংঘাত ও সংকট ব্যবস্থাপনায় পরিবর্তনশীল বিশ্বে স্থিতিস্থাপকতা গড়ে তোলা।"

আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান দূতাবাসে নিযুক্ত মন্ত্রী ও ডেপুটি চিফ মিশন জনাব তাকাহাশি নাওকি। তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জাপান সরকারের সহযোগিতামূলক অবদান এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দুর্যোগ-প্রবণ অঞ্চলে স্থিতিস্থাপকতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। তিনি সিআইএস এবং এ-প্যাড-এর এই উদ্যোগের প্রশংসা করেন। সিআইএস-এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা স্বাগত বক্তব্যের মাধ্যমে সিম্পোজিয়াম শুরু হয়।

আলোচনায় অংশ নেওয়া গুরুত্বপূর্ণ বক্তারা ছিলেন:

নবুতাকা মিয়াহারা (সিনিয়র উপদেষ্টা, এ-প্যাড): দক্ষিণ-এশিয়া অঞ্চলে এ-প্যাড এর সামগ্রিক কার্যক্রমের বর্ণনা দেন।

ডাঃ মোঃ জিল্লুর রহমান (অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি): দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সামগ্রিক অবদান ও দুর্যোগ ব্যবস্থাপনা নীতি নিয়ে আলোচনা করেন।

 কে এম আব্দুল ওয়াদুদ (অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়): দুর্যোগের সময় ও পরবর্তী পর্যায়ে সংকট নিরসনের জন্য সরকারের বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা করেন।
প্রফেসর কাজী কামরুজ্জামান (চেয়ারম্যান, সিআইএস, এ-প্যাড ও ডিসিএইচটি): সংকট নিরসনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের ভূমিকা এবং অন্যান্য সেক্টরের সম্পৃক্ততা নিয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

তিন ঘণ্টাব্যাপী এই সিম্পোজিয়ামটি অংশগ্রহণকারীদের জন্য একটি অত্যন্ত ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এ-প্যাড সদস্য দেশ, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং বাংলাদেশ সরকারের অংশীজনসহ আন্তর্জাতিক ও স্থানীয় প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা স্থিতিস্থাপকতা গড়ে তোলার লক্ষ্যে সামগ্রিকভাবে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক স্থাপন এবং সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পান।

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৫,  5:03 PM