CKEditor 5 Sample
ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

উত্তরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

#
news image

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। ওই ব্যক্তির পরনে ছিল জিন্স প্যান্ট। শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।

পথচারী শামসুদ্দিন শিপন জানান, সকালে তিনি হাঁটছিলেন। এ সময় তিনি দেখতে পান, ঢাকা থেকে টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি রেললাইন থেকে ছিটকে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিপন জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন, ওই এলাকায় নিয়মিত ঘোরাফেরা করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  7:15 PM