CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

রাকসু নির্বাচন/ ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৬০ শতাংশ: প্রধান রিটার্নিং কর্মকর্তা

#
news image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরুর সোয়া ৫ ঘণ্টায় গড়ে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। আজ বৃহস্পতিবার 
বিকেল সোয়া ৩টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি এ তথ্য জানান।   

অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘দুপুর সোয়া ২টা পর্যন্ত বিভিন্ন হলগুলোতে গড়ে প্রায় ৫৫, ৬০, ৬২ এর রকম ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে কিছু কিছু হলে ভালো ভোট পড়েছে। যেমন সোহরাওয়ার্দী হলে পৌনে ২টার আগে ৫৭ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সবকিছু সুন্দরভাবেই হচ্ছে।’ 

সকাল ৯টায় শুরু হওয়া ভোট বেলা সোয়া ১১টা পর্যন্ত গড়ে মোট ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছিল।

রাকসুর ২৩টি পদে ২৪৭ জন, ১৭টি হলে ১৫টি করে পদে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার ৪৩টি পদে ভোট দিতে পারবেন। সময় পাবেন ১০ মিনিট।

রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ১৬ জন প্রার্থী লড়াই করছেন। নির্বাচনে মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৬ অক্টোবর, ২০২৫,  3:55 PM