CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

গ্রিন বিল্ডিং হবে পরিবেশ অধিদপ্তরের নতুন ভবন: পরিবেশ উপদেষ্টা

#
news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ অধিদপ্তরের নতুন অফিস ভবন ঢাকার প্রথম সরকারি গ্রিন বিল্ডিং হিসেবে নির্মিত হবে। ভবনটিকে এনভায়রনমেন্টাল সেন্টার অব এক্সিলেন্স প্রতিষ্ঠা করা হবে। এ ভবনে রেইনওয়াটার হার্ভেস্টিং, সোলার পাওয়ার ও এসটিপি-সহ সবুজ প্রযুক্তি ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে গ্রিন বিল্ডিং নির্মাণে অভিজ্ঞ গার্মেন্টস খাতের পরামর্শও গ্রহণ করা হবে।

আজ বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, গাজীপুরসহ বিভিন্ন শিল্পঘন এলাকায় পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবন স্থাপন করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষার কার্যক্রম আরও জোরদার হয়। তিনি এনফোর্সমেন্ট কার্যক্রমে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রাখার আশ্বাস দেন।
উপদেষ্টা উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে ও যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের কার্যক্রমে বিলম্ব বা শৈথিল্য জনগণের প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করে। তাই সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব(জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো: খায়রুল হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  2:53 PM