CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

বর্ষসেরা ব্যবসায়ী সম্মাননা, আহসান খান চৌধুরীকে অভিনন্দন জানালো মিডল্যান্ড ব্যাংক

#
news image

বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পাওয়ায় শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক। তিনি ব্যাংকটির সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অন্য সম্মানিত পরিচালকরা এবং এমডি ও সিইও আহসান-উজ জামান অসাধারণ কৃতিত্বের জন্য আহসান খান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আহসান-উজ জামান বলেন, আমরা উনার কৃতিত্বে খুবই আনন্দিত। উনার নেতৃত্বে প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন করা নয়, বরং সমাজকে এগিয়ে নেওয়া এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করা। এ পুরস্কার সেই স্বপ্ন এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন। গত মঙ্গলবার রাতে রাজধানীতে ২৩তম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পান আহসান খান চৌধুরী।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  8:05 PM