CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল ২৮ সেপ্টেম্বর

#
news image

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত ২১ আগস্ট হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। আজ ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা করা হয়। সেই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। পরবর্তীতে হাসানুল হক ইনু ও মাহবুব আলম হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। সে মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  6:57 PM