CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু 

#
news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সর্বপ্রথম মনোনয়নপত্র নিয়েছেন তাইফুল আলম ফরাজী। তিনি কেন্দ্রীয় সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন।

জানা যায়, তাইফুল আলম ফরাজী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল দলের অধিনায়ক। এ ছাড়াও জাতীয় ভলিবল দলের সদস্য হিসেবে খেলেছেন তিনি।

জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমি ক্রীড়ার লোক তাই আমি এই পদেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনও দলের হয়ে নির্বাচন করবো না, আমি স্বতন্ত্র দাঁড়াবো। আশা করি খেলোয়াড়দের সমস্যা সমাধানের জন্য চাকসুর মতো প্ল্যাটফর্ম আমাকে সাহায্য করবে। এটা একটা সুযোগ খেলোয়াড়দের কল্যাণে ভালোভাবে কাজ করার।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘সকালে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হলে তাইফুল আলম ফরাজী মনোনয়ন নিয়েছে। চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসব দেখা দিয়েছে।’

উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে এবং জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে সপ্তম চাকসু নির্বাচন।

চট্টগ্রাম প্রতিবেদক 

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:20 PM