CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

এশিয়ায় মিশ্র প্রবণতায় চালের দাম

#
news image

রুপির বিনিময় হার কমে যাওয়ায় গত সপ্তাহে ভারতীয় চালের দাম কিছুটা কমেছে। তবে আফ্রিকার দেশগুলোয় খাদ্যশস্যটির চাহিদা এখনো স্থিতিশীল। অন্যদিকে এ সময় ভিয়েতনামের চালের দাম আট মাসের সর্বোচ্চে স্থিতিশীল ছিল। খবর বিজনেস রেকর্ডার। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল গত সপ্তাহে টনপ্রতি ৩৬৭-৩৭১ ডলারে লেনদেন হয়েছে। এটি আগের সপ্তাহের ৩৭১-৩৭৬ ডলারের তুলনায় কম। একই সময় দেশটির ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম নেমে এসেছে টনপ্রতি ৩৬১-৩৬৬ ডলারে। কলকাতার এক ব্যবসায়ী জানান, কয়েক সপ্তাহ ধরে রুপির বিনিময় হারে ওঠানামা বেশি হচ্ছে। রুপির দরপতন সামঞ্জস্য করতে ব্যবসায়ীরা চলতি সপ্তাহে চালের দাম কিছুটা কমিয়েছেন। এর আগে গত সপ্তাহের শুরুতে ভারত সরকার জানিয়েছে, নতুন মৌসুমে দেশী কৃষকদের কাছ থেকে ৪ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৪৫৫-৪৬০ ডলারে অফার করেছেন ব্যবসায়ীরা। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, গত সপ্তাহেও দাম একই ছিল, যা জানুয়ারির শুরুর পর সর্বোচ্চ।

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  4:11 PM