CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

#
news image

রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে।’

এদিকে ডিএমপির মিডিয়া শাখা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সাবেক সচিবসহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে শহীদ খানের পাশাপাশি ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও পাঁচ জন রয়েছেন।

আবু আলম মোহাম্মদ শহীদ খান পেশায় একজন সাবেক আমলা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  3:34 PM