CKEditor 5 Sample
ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১ ডেঙ্গুতে এক দিনে আরও ৭ জনের মৃত্যু, সবাই ঢাকার দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু ১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

টস জিতেছে বাংলাদেশ

#
news image

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ। শুরুতে অবশ্য ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস। ভারতের সঙ্গে নির্ধারিত সিরিজটি বাতিল হওয়ায় এশিয়া কাপের আগে প্রস্তুতির একটি বড় সুযোগ হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে হলে ম্যাচ খেলার অভ্যাস, দলের কম্বিনেশন তৈরি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ খুব জরুরি ছিল। ভারত না খেলায় এশিয়া কাপের প্রস্তুতিমূলক সিরিজ খেলার জন্য ইউরোপের দেশ নেদারল্যান্ডসকে ডেকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ শুরুর আগে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সন্ধ্যা ৬টায় ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

যে কোনও ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে সফর করছে নেদারল্যান্ডস। শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ।

একাদশে কারা

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 
 
নেদারল্যান্ডস একাদশ:  ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারিজ আহমেদ, নোয়া ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন ও ড্যানিয়েল ডোরাম। 

স্পোর্টস ডেস্ক

৩০ আগস্ট, ২০২৫,  6:05 PM