CKEditor 5 Sample
ঢাকা ২২ জুলাই, ২০২৬
শিরোনামঃ
জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে বিশ্ববাজারে দ্রুত কমছে তেলের দাম রোনালদোকে বল দেওয়ার বাড়তি চাপ নেই, বললেন কনসেইসাও যুক্তরাষ্ট্রের কালো তালিকার জেরে ১০ মার্কিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

ব্রিটজকের বিশ্ব রেকর্ড

#
news image

ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে দক্ষিণ আফ্রিকা ব্যাটার ম্যাথু ব্রিটজকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের চমৎকার ইনিংস খেললেন তিনি। ৮ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেকের পর থেকে দারুণ সময় পার করছেন তিনি। তাতে শুক্রবার বিশ্ব রেকর্ডও হয়ে গেলো।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রান করেন ব্রিটজকে। ওয়ানডে অভিষেকে যা ছিল কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ রান। তারপর পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। অস্ট্রেলিয়া সফরের শুরুটাও করেন ৫৭ রানের ইনিংস খেলে। দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি হয়ে গেলো।

টানা চার ইনিংসে ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটজকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটার বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম চার ওয়ানডের প্রত্যেকটিতে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন।

ভারতের নভজোৎ সিং সিধুও তার অভিষেক থেকে টানা চারটি ফিফটি হাঁকান। কিন্তু এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে পাঁচ ম্যাচ, কারণ ১৯৮৭ সালের বিশ্বকাপে একটি ইনিংসে ব্যাট করেননি তিনি।

ব্রিটজকে ইতোমধ্যে প্রথম তিন ওয়ানডে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। চার ম্যাচেও তার সর্বোচ্চ রান হয়ে গেলো। এই চার ইনিংসে তার রান ৩৭৮।

দ্বিতীয় ওয়ানডেতে রায়ান রিকেটলটন ও এইডেন মার্করামের পতনের পর ইনিংস শুরু করেন ব্রিটজকে। টনি ডি জর্জির সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন। তারপর ট্রিস্টান স্টাবসের সঙ্গে যোগ করেন আরও ৮৯ রান। তাতে প্রথম ওয়ানডেতে ৯৮ রানে জেতা দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করেছে।

স্পোর্টস ডেস্ক

২২ আগস্ট, ২০২৫,  3:38 PM